রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক আগামীকাল

ভোরের সংলাপ ডট কম :
আগস্ট ২৭, ২০১৭
news-image

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বৈঠকের এজেন্ডা সম্পর্কে কিছু জানা যায়নি।

bhorersanglap