সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বিএনপির কূটকৌশল ধরা পড়ে গেছে’

ভোরের সংলাপ ডট কম :
এপ্রিল ২৭, ২০১৮
news-image

তারেক রহমানের পাসপোর্ট সমর্পণের বিষয়টি নিয়ে বিএনপির নানা কূটকৌশল ধরা পড়ে গেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যখন তাদের সেই অপকৌশল, কূটকৌশল ধরা পড়ে গেছে তখন যতই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, কোনো লাভ নাই। চিকিৎসার জন্য গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রয়োজন, সেটা কিন্তু তখন তাদের মাথায় আসেনি।

তিনি আরও বলেন, বিএনপি এরকমই একটা দল, যারা আজকে ধরা পড়ে গেছে। অবধারিতভাবে সত্যের মুখোমুখি তাদের দাঁড়াতে হচ্ছে। সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই।

bhorersanglap

আরও পড়তে পারেন