বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুছে দেবো কান্না তোমার

ভোরের সংলাপ ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০১৮
news-image

প্রায় ১০ বছর পর আবারও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাওয়া নতুন গান মুক্তি পেলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসিফ আকবর ও কণার গাওয়া এই নতুন দ্বৈত গানের শিরোনাম ‘মুছে দেবো কান্না তোমার’।

গীতিকার আহমেদ রিজভীর কথায় নাজির মাহমুদের সুরে ও মুশফিক লিটুর সঙ্গীতে এই গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছিলেন আসিফ আকবর নিজেই। আর তার সঙ্গে ছিলেন মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

আসিফ আকবর বলেন, ‘১০ বছর পর সাউন্ডটেকের সাথে আবারও কাজ করলাম। ভালোতো অবশ্যই লাগছে। কারণ আমার অডিও ক্যারিয়ারের শুরুটা সাউন্ডটেক থেকেই। কাজেই সাউন্ডটেকের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, ভালো লাগা সবসময় ছিলো, থাকবে। গানটিতে আমার সহশিল্পী কণা। দারুণ গেয়েছে গানটি। অভিনন্দন কণাকে।’
তিনি আরও বলেন, আহমেদ রিজভী ভাইয়ের লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমার এবং রিজভী ভাইয়ের বোঝাপড়াটা সবসময়ই দারুণ। যে কারণে তার লেখা গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। একই কথা নাজির মাহমুদ ভাইয়ের বেলায়ও খাটে। নাজির ভাই একজন গুণী মানুষ। মুশফিক লিটুকে ধন্যবাদ গানটির চমৎকার সঙ্গীতায়োজনের জন্য। সবশেষে ধন্যবাদ এবং ভালোবাসা সুলতান মাহমুদ বাবুল ভাই এবং সাউন্ডটেককে।

https://youtu.be/Ed5KE55sybs

bhorersanglap

আরও পড়তে পারেন