শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাটম্যান অভিনেতা অ্যাডাম ওয়েস্ট মারা গেছেন

ভোরের সংলাপ ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ব্যাটম্যানের ষাটের দশকের অভিনেতা অ্যাডাম ওয়েস্ট মারা গেছেন। শনিবার লস অ্যাঞ্জেলেসে তিনি ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডাম ওয়েস্ট দীর্ঘদিন ধরে লিউকোমিয়া রোগে ভুগছিলেন।

তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের বাবা সবসময় নিজেকে একজন ব্রাইট নাইট হিসেবে দেখতে পছন্দ করতেন। তিনি তার জীবদ্দশায় ভক্তদের মাঝে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তিনি সবসময় আমাদের হিরো হয়ে থাকবেন।

১৯২৮ সালে ওয়াশিংটন স্টেটের ওয়ালা ওয়ালায় জন্ম গ্রহণ করেন ওয়েস্ট। এবং ৫০ এর দশকে অভিনয় জীবন শুরু করেন তিনি।

বিবাহিত জীবনে স্ত্রী ও ছয় সন্তানের জনক ওয়েস্টের পাঁচ নাতি নাতনি ও দুই প্রপ্রৌত্র রয়েছে।

ওয়েস্টের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তার বন্ধু ম্যাকফারলেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি একজন বন্ধু হারালাম। ওয়েস্টের মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হলো।

অভিনেতা জুলি নিউমার বলেছেন, ওয়েস্ট ছিলেন খুবই রশিক মানুষ। তার সাথে কাজ করে মজা পেতাম।

ওয়েস্টের স্মৃতি চারণ করে এই অভিনেতা আরও বলেন, যতদিন বেঁচে থাকব, ততদিন ওয়েস্টকে খুব মিস করব। তার কল্পনাশক্তি ও সৃজনশীলতার জন্য তাকে সব সময় মনে পড়বে।
সূত্র: ঢাকা টাইমস

bhorersanglap

আরও পড়তে পারেন