,

মেকআপে প্রিয় কার্টুন ক্যারেক্টার

ভোরের সংলাপ ডট কম :
June 11, 2017
মেকআপে প্রিয় কার্টুন ক্যারেক্টার

ডেস্ক রিপোর্ট: পছন্দের খেলার পুতুল, মেকআপ দুইটা টোটালি আলাদা ব্যপার। তবে অনেকে তার প্রিয় বারবি ডল, অথবা ফ্রোজেন কার্টুন ক্যারেক্টারের মেকআপ খুব পছন্দ করেন। আর তারা তাদের প্রিয় ক্যারেক্টারের এতোটাই প্রেমে পড়ে গিয়েছেন, যে তারা বারবি ডল বা ফ্রোজেনের মতো মেকআপ নেওয়া শুরু করে দিয়েছেন।
তবে আজকাল লাইভ কমিক ক্যারেক্টার নিয়ে অনেক লাইভ শো বা প্রোগ্রাম হয়ে থাকে। দেশ এবং দেশের বাহিরে, যা আমরা অনেকেই জানি। তবে এদের মেকআপ কিন্তু সেই উদ্যেশে না। এটা সম্পুর্ণ ব্যক্তিগত শখ বলা যায়।

তাদের মেকআপ তারা এতোটাই আনন্দের সাথে নিখুত ভাবে করেন যে আপনি প্রথম বার দেখলে একটু ধোকা খেয়ে যেতে পারেন। হেয়ার স্টাইল, চোখের সাজ, কনটাক লেন্স, আই ব্রু, ঠোটের সাজ এবং সেইপ, গালের ব্লাশ এমন কি পোসাকও এক রকম রাখার চেষ্টা করছেন।
সূত্র: পরিবর্তন