বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫২

ভোরের সংলাপ ডট কম :
এপ্রিল ৮, ২০২২
news-image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার (৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৫৩৪ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

bhorersanglap