শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশ হলো আসিফ-বালাম ও ইমরানের মুমিন হতে চাই

ভোরের সংলাপ ডট কম :
জুন ১২, ২০১৭
news-image

বিনোদন প্রতিবেদক: প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন হালের তিন ক্রেজ আসিফ আকবর, বালাম এবং ইমরান। তবে কোনো রোমান্টিক গান নয়। ইসলামিক গান। শিরোনাম ‘মুমিন হতে চাই’। পবিত্র মাহে রমজান উপলক্ষে গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

‘আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই / দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই’- এমন কথার গানটি লিখেছেন গোলাম কবীর রনী। গানটিতে সুর দিয়েছেন এবং সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম। গানটির ভিডিও নির্মান করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)।

মাহে রমজানের বিশেষ এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘প্রথমবারের মতো গাইলাম একটি ইসলামিক গান। আমার সাথে আছে বালাম ও ইমরান। মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের এই গানটি মানুষকে মনে করিয়ে দেবে সৃষ্টিকর্তার অপার মহিমার কথা। গানটির ভিডিওতে দেখানো হয়েছে আল্লাহর আনুগত্য প্রকাশ এবং তার মহিমার বিভিন্ন দিক। আশা করছি গানটি সবার হৃদয়কে নাড়া দেবে।’

গতকাল রোববার (১১ জুন) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এবং প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে অবমুক্ত করা হয় ‘মুমিন হতে চাই’।
সূত্র: জাগোনিউজ

bhorersanglap

আরও পড়তে পারেন