,

রমজানে বার-ক্লাবে জুয়ার আসর বসলে কঠোরভাবে দমন

ভোরের সংলাপ ডট কম :
May 22, 2017
রমজানে বার-ক্লাবে জুয়ার আসর বসলে কঠোরভাবে দমন

আসন্ন পবিত্র রমজানে কোনো বার বা ক্লাবে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (২২ মে) দুপুরে নগর ভবনে রমজান উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

মেয়র বলেন, রমজানে বার ও ক্লাবে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে। যতো প্রভাবশালী হোক না কেন, কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।