বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারও দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ তা মঞ্জুর করেন।
মার্চে অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পর আদালত বলেন, ‘রাষ্ট্রের কাছে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান বড়। রাষ্ট্রের পক্ষে একটা একটা ফেয়ার প্লে-এর বিষয় আছে। একটা যৌক্তিক কারণ থাকবে তো।’
তিনি শেষবারের মতো সময় দেওয়ার পর আবারও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এটা কি? সরকার কি আছে! বিচার বিভাগকে জিম্মি করে রাখছেন তো।’
২৭ ফেব্রুয়ারি বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে শেষ বারের মতো দিন পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন আদালত। তার আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
প্রসঙ্গত, বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলবও করেছিলেন আপিল বিভাগ। বাংলা ট্রিবিউন