বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবির টিজার প্রকাশ (ভিডিওসহ)

ভোরের সংলাপ ডট কম :
মে ৫, ২০১৭

 

স্টাফ রিপোর্টারঃ

বলিউড তারকা সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবির টিজার প্রকাশ হয়েছে।  সিনেমাটি নির্মাণ করছেন কবির খান। সিনেমাটির টিজার প্রকাশের খবর নিয়ে গেল এক সপ্তাহ ধরে সালমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ব্যস্ত দেখা গেছে।

অভিনেতা সালমান খানের সঙ্গে তৃতীয় ছবির কাজ করলেন কবির খান। এর আগে তার পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’ বলিউডের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

‘টিউবলাইট’ এ সালমান ছাড়া আরো অভিনয় করছেন চিনা অভিনেতা জু-জু, সোহেল খান, সাহিল মেহতা ও প্রয়াত ওম পুরি। একটি বিশেষ দৃশ্যে অভিনয় করছেন কিং খান শাহরুখও।

bhorersanglap

আরও পড়তে পারেন